বন্দর উন্নয়ন থেকে শিল্পায়ন, প্রধানমন্ত্রীর সফরে উপকূলে নতুন আশা
বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি মোংলা সমুদ্রবন্দর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বন্দরটির সক্ষমতা, নতুন জেটি নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল এবং সুন্দরবনসংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে মোংলাসহ উপকূলীয় অঞ্চলে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে নতুন বিনিয়োগ ও উন্নয়নের প্রত্যাশা।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০:২৬